কুকুর কামড়ালে কি করবেন? কি ভ্যাক্সিন দিবেন এবং কিভাবে কোথায় দিবেন? Dog Bite
আমরা চলাফেরার মাঝে অনেক সময় কুকুর কামড় দেয়। কুকুর কামড়ের ফলে জলাতঙ্ক রোগ হয় কিন্তু সঠিক সময়ে ভ্যাক্সিন দিলে জলাতঙ্ক রোগ হবে না। যদি একবার জলাতঙ্ক রোগ হয় তাহলে মৃত্যু অনিবার্য। আমদের অনেকের ভুল ধারণা কুকুর কামড় দিলে নাভীতে ইনজেকশন দিবে তাই আমরা ভাক্সিন দিতে ভয় পাই। আজ আমরা জানবো কুকুর কামড় দিলে কি করবো, কি ভ্যাক্সিন দিবো এবং কোথায় দিবো।
ছবি: কুকুর কামড়ানো (গুগল)
কুকুর কামড় দিলে করণীয়:-
১. ক্ষতস্থান পরিস্কার করা:
কুকুর কামড় দিলে সাথে সাথে পানি দিয়ে ক্ষতস্থান ভাল করে পরিস্কার করতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পরিস্কার করলে সবচেয়ে ভাল হয়।
ছবি: কুকুর কামড়ানোর ক্ষতস্থান পরিস্কার (গুগল)
২. ক্ষতস্থান ব্যান্ডেজ না করা:
আমরা অনেকে ভুল করে কুকুর কামড়ানোর ক্ষতস্থান ব্যান্ডেজ করি কিন্তু না ব্যান্ডেজ করা যাবে না, ক্ষতস্থান খোলা রাখতে হবে এবং নিয়মিত ড্রেসিং করে হবে।
ছবি: ক্ষতস্থান ব্যান্ডেজ না করে খোলা রাখা (গুগল)
ভ্যাক্সিনের নাম:
ভ্যাক্সিনের নাম Rabix-VC/Rabivax দুটির একটি দিলেই হবে। ক্ষতস্থান খুব গভীর হলে প্রথমে ক্ষতস্থানে Rabix-Ig (একবার) দেওয়া পর Rabix-VC দিতে হবে।
ভ্যাক্সিন কোথায় কিভাবে দিবেন:
আমরা অনেকে মনে করি ভ্যাক্সিন নাভীতে দেওয়া হয় কিন্তু না এখন বাহুতে দেওয়া হয়। কুকুর কামড়ানোর ০, ৩, ৭, ১৪ ও ২৮ দিনের মাথায় ভ্যাক্সিন নিতে হয়।
ছবি: ভ্যাক্সিন বাহুতে দিতে হবে (গুগল)
#তাকদীর কতৃক প্রস্তুতকৃত।
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
No comments