Header Ads

Header ADS

"রোজা কি? রোজার ফরজ, শর্ত এবং উদ্দেশ্য "

 রোজা কি:

রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ৩য় স্তম্ভ। রোজা ফারসি শব্দ, আরবিতে সাওম, বহুবচনে সিয়াম, যার অর্থ সংযম বা বিরত থাকা। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার এবং যাবতীয় ভোগ বিলাস থেকে নিজেকে সংযত বা বিরত রাখাকে রোজা বলে।


রোজার ফরজ:

রোজার ফরজ ৩ টি।

১. নিয়ত করা।

২. সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা। 

৩. স্ত্রী সহবাস বা যৌন আচরণ থেকে বিরত থাকা।


রোজার শর্ত:

রোজার শর্ত ৬ টি।

১. মসলিম হওয়া।

২. বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া।

৩. পাগল না হওয়া। 

৪. অক্ষম না হওয়া।

৫. হায়েজ, নিফাস বা ঋতুস্রাব থেকে বিরত নারী।(পরে কাযা আদায় করতে হবে)

৬. মুসাফির না হওয়া। (পরে কাযা আদায় করতে হবে)


রোজার উদ্দেশ্য:

রোজা রাখার মূল উদ্দেশ্য সকল ধরনের পাপাচার, কামনা-বাসনা থেকে নিজেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং তাকওয়া অর্জন করা। 

আল্লাহ তায়ালা বলেন-

يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ

হে মু’মিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সুরা বাকারা, আয়াত-১৮৩)


# তাকদীর কর্তৃক প্রস্তুতকৃত। 


No comments

Powered by Blogger.