Header Ads

Header ADS

"রোজা ভঙ্গের কারণ ও রোজার মাকরুহ বিষয়াবলী"

 রোজা ভঙ্গের কারণ:

১. ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে, রোজা ভঙ্গে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে।

২. জোরপূর্বক কেউ কোনো কিছু খাওয়ালে।

৩. ইচ্ছা করে বমি করলে।

৪. মুখ ভরে বমি করলে। 

৫. বমির বেশিরভাগ মুখে আসার পর গিলে ফেললে।

৬. অল্প বমি মুখে আসার ইচ্ছা করে গিলে ফেললে। 

৭. ইসলাম ত্যাগ করলে।

৮. মেয়েদের হায়েজ (মাসিক) ও সন্তান প্রসবের পর নিফাস (ঋতুস্রাব) হলে।

৯. ইফতারের সময় হয়েছে ভেবে সূযাস্তের আগে ইফতার করলে।

১০. সেহরির সময় আছে ভেবে সুবহে সাদিকের পর সেহরি করলে। 

১১. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে।

১২. নাক বা কানে কোনো তরল ওষুধ সেবন করলে।

১৩. শক্তি বৃদ্ধি এমন কোনো ইনজেকশন বা সালাইন দিলে। 

১৪. রোজা স্মরণ থাকা অবস্থায় ওযু করার সময় কুলি বা নাকে পানি দেওয়ার সময় তা ভিতরে প্রবেশ করলে।

১৫. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা গিলে ফেললে। 

১৬. জিব্বা দিয়ে দাঁতের ভিতর থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে।

১৭. রোজা থেকে স্ত্রীর সাথে সহবাস করলে বা হস্তমৈথুন করলে।



রোজার মাকরুহ বিষয়:

১. বিনা কারণে কোনো কিছু চিবালে।

২. টুথ পাউডার, পেস্ট, কয়লা বা মাজন দিয়ে দাঁত পরিস্কার করলে।

৩. গরমের কারনে বারবার কুলি করা।

৪. মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া।

৫. গীবত করা বা পরনিন্দা করলে।

৬. গালাগালি বা অশ্লীল বাক্য ব্যবহার করা।

৭. ঝগড়া-বিবাদ করা। কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসলে বলবে, আমি রোজাদার। 

৮. রোজার কস্ট প্রকাশ করা।

৯. বিনা কারণে কোনো কিছুর জিব্বা দ্বারা স্বাদ নিলে।তবে স্বামী বদমেজাজি হলে স্ত্রী তরকারির স্বাদ নেওয়ার অনুমতি আছে।

#তাকদীর কর্তৃক প্রস্তুতকৃত। 

No comments

Powered by Blogger.