"বস্তায় আদা চাষ/আদা রোপণের সময়, মাটি তৈরি, রোপণ এবং হারভেস্টিং//Ginger Cultivation"
আদা চাষ করা সহজ এবং ফলপ্রসূ। খুব সহজেই আপনি কুঁড়ি যুক্ত আদা কিনে মাটি ভর্তি বস্তায় লাগাতে পারেন। আজ আমরা আলোচনা করবো কিভাবে বস্তায় আদা রোপণ করতে, বৃদ্ধি করতে এবং হারভেস্টিং করতে হয়।
আদা চারা রোপণ :
১. বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত পদ্ধতি
১) মাটি ১০ কেজি
২) জৈব সার ৫ কেজি
৩)ছাই ১ কেজি
৪) টিএসপি ২০ গ্রাম
৫) পটাশ সার ৭,৫ গ্রাম
৬) দস্তা সার ৫ গ্রাম
৭) বোরন ৫ গ্রাম
৮) ট্রাইকোডার্মা পাউডার ৫ গ্রাম
এগুলো এক বস্তার মাটি তৈরির জন্য। এগুলো একসাথে ভালো করে মিশিয়ে বস্তায় ভরে নিতে হবে।
২.আদা ক্রয় এবং কাটা:
বেশ কয়েকটি দৃশ্যমান কুঁড়ি সহ কমপক্ষে ৫ ইঞ্চি (১৩ সেমি) লম্বা আদা ক্রয় করতে হবে। তারপর মূলটি খন্ড করে কেটে নিতে হবে কমপক্ষে ১টি কুঁড়ি সহ। সারা রাত আদা পানিতে রাখতে হবে যদি কোনো কেমিক্যাল থাকে সেগুলো দূর হবে যাবে।
৩. আদা রোপনের সময়:
বৈশাখ-জৈষ্ঠ্য (এপ্রিল- মে) মাস আদা বপনের উপযুক্ত সময়
৫. আদা রোপণ:
সার সমৃদ্ধ মাটি দ্বারা ১২ ইঞ্চি (৩০সেমি) চওড়া বস্তায় ভর্তি করতে হবে। এসিডিক মাটি (পিএইচ ৬.১-৬.৫) আদার জন্য ভাল। বস্তায় ১টি চারা থেকে আরেকটি চারা মধ্যবর্তী দুরত্ব ৬-৮ ইঞ্চি (১৫-২০ সেমি) রেখে ২ টি চারা রোপণ করতে হবে।
৬. বস্তা কোথায় রাখবেন এবং পানি:
প্রতিদিন ২-৫ ঘন্টা সূর্যের আলো পড়ে এমন জায়গায় বস্তা রাখতে হবে যাতে তাপমাত্রা ১০-২০ ডিগ্রি সেলসিয়াস থাকে। মাটি আর্দ্র না হওয়া পর্যন্ত পানি দিতে হবে তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না।
চারাগাছ বৃদ্ধি কিভাবে করবেন:
১. মাটি আর্দ্র রাখুন:
নিয়মিত বস্তা চেক করতে হবে, মাটি শুকিয়ে যাওয়ার আগেই পানি দিতে হবে। মাটি শুকিয়ে গেলে চারাগাছ বৃদ্ধি কম হবে আর যদি পানি জমিয়ে থাকে তাহলে চারা পচে যাবে।
২. রাসায়নিক সারের ব্যবহার:
আদা সাধারণত মাটি থেকে অংকুরিত হতে ৩-৮ সপ্তাহ সময় লাগে। আদা অংকুরিত হওয়ার পর থেকে প্রতি ৩ সপ্তাহ পর পর তরল রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এতে করে আদার চারা দ্রুত বৃদ্ধি হবে। তাছাড়া অংকুরিত হওয়ার পর হালকা করে মাটি আদা গাছের গোড়াতে দিতে হবে।
হারভেস্টিং:
অংকুর এবং পাতা শুকিয়ে গেলে আদা সংগ্রহ করতে হবে। সাধারণত আদা গাছের বয়স ৮-১০ মাস হয়। একটি পরিপক্ক আদা গাছ প্রায় ২-৩ ফুট লম্বা হয়।
#তাকদীর কর্তৃক প্রস্তুতকৃত।








No comments