" Tonsillitis/ টনসিলাইটিস (টনসিল) - কারণ, লক্ষণ এবং চিকিৎসা"
Tonsillitis/ টনসিলাইটিস (টনসিল)
প্রতিটি মানুষের গলায় ছোট বলের মতো দুটি অঙ্গ থেকে যাকে টনসিল বলে।
টনসিল মানুষের শরীরের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে টনসিলে প্রদাহ হয় যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টনসিলাইটিস বলে।
তবে সাধারণ মানুষ টনসিলাইটিসকে সহজ ভাষায় টনসিল বলে থাকে। আজ আমরা আলোচনা করবো টনসিলের কারণ, লক্ষণ, পরীক্ষা এবং চিকিৎসা।
টনসিলের কারণ:
সাধারণত ৫ থেকে ১৫ বছর বাচ্চাদের টনসিলের সমস্যা বেশি হয়ে থাকে। কারণ ছোটদের শরীরে টনসিল অঙ্গটি কার্যকর অবস্থায় থাকে এবং রোগজীবাণু প্রবেশে বাধা সৃষ্টি করে। আর বড়দের ক্ষেত্রে প্রায় নিক্রিয় অবস্থায় থাকে তাই বড়দের এই সমস্যা কম দেখা যায়। প্রায় ক্ষেত্রেই টনসিলের কারণ ব্যাকটেরিয়া বা ভাইরাস হয়ে থাকে।
টনসিলের লক্ষণ:
১) গলা ব্যথা বিশেষ করে খাবার বা ঢোক গিলতে।
২) টনসিল ফোলে যাবে, লাল হয়ে থাকবে এবং টনসিলের উপর সাদা সাদা দানা দেখা যাবে।
৩) জ্বর থাকবে।
৪) কান ব্যথা করবে।
পরীক্ষা:
১) CBC
২) X-ray soft tissue neck
৩) USG neck
চিকিৎসা:
১) Cefuroxim (BD- Rofuclav, Cefaclav,
Clavucef- 500+125 mg)
১+০+১.....৭ দিন।
২) Paracetamol (BD- Napa, Ace)
১+১+১....জ্বর থাকলে।
জ্বর কম ব্যথা বেশি থাকলে তাহলে এর Paracetamol
পরিবর্তে
Ibuprofen (BD- Flamex, Reumafen, Profen)
১+১+১....ব্যথা
থাকলে।
৩) Fexofenadine/Rupatadine (BD- Fexo/Rupa)
০+০+১
৪) Esomeprazole/ Pantoprazole (BD-
Sergel/Pantonix)
০+০+১
৫) Ceevit
** গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে দিনে ৫-৬ বার।
No comments