"সাদা স্রাব (লিউকোরিয়া/Leucorrhoea) - কারণ, লক্ষণ, পরীক্ষা এবং চিকিৎসা"
সাদা
স্রাব (লিউকোরিয়া)
Leucorrhoea শব্দটিকে অনেক সময় Leukorrhoea হিসাবেও লেখা
হয়। এই রোগ হলে মেয়েদের জরায়ু থেকে সাদা রংয়ের স্রাব নির্গত হয়। লিউকোরিয়া হলে মেয়েদের
শরীরে সংক্রমণের ভয় থাকে। এই রোগটা যে কোনও বয়সের মেয়েদের হতে পারে তবে বেশির ভাগ ক্ষেত্রেই
বিবাহিত মহিলাদের মধ্যেই সাদা স্রাব দেখা যায়। সাধারণত মাসিকের আগে বা পরে ১ থেকে ২
দিন সাদা স্রাব হয়।
কারণ:
১. অরক্ষিত যৌন মিলন।
২. যোনিদ্বারের স্বাস্থ্যবিধি মেনে না চলা।
৩. রক্তশূন্যতা।
৪. গর্ভাবস্থায় জরায়ু মুখ বা মহিলা প্রজনন ব্যবস্থার অন্য
কোনো অংশে কোনো আঘাত।
৫. পুষ্টির অভাব।
৬. মূত্রনালীর সংক্রমণ।
৭. ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ।
লক্ষণ:
১. সাদা সাদা স্রাব হবে।
২. গন্ধ থাকবে কিন্তু কম।
৩. তলপেটে ব্যথা হবে।
৪. যোনিপথে চুলকানি।
৫. যৌন মিলনের সময় ব্যথা লাগবে।
৬. শরীর দুর্বল হতে পারে।
পরীক্ষা:
১. CBC
২. Culture Of Discharge
চিকিৎসা:
১. Tab. Secnidazole 1 mg (BD- D-Zole, Secnid DS,
Secnizol Ds, Sezol DS, Pronil DS)
১+০+১...... ১ মাস।
স্বামী-স্ত্রী
উভয় খাবেন।
২. Esomeprazole/ Pantoprazole (BD-
Sergel/Pantonix)
০+০+১
৩. Tab. Vitamin + Calcium
০+০+১......
১ মাস।
# তাকদীর কর্তৃক প্রস্তুতকৃত।
No comments