"গরুর সেড তৈরির আধুনিক পদ্ধতি"
গরু পালনে সেড তৈরির কৌশল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার। লাভজনক হওয়ার কারণে দিন দিন আমাদের দেশে গরু পালন বৃদ্ধি পাচ্ছে। গরুর জন্য সর্বোচ্চ আরামদায়ক সেডের ব্যবস্থা করতে হবে। এই জন্য আপনাকে গরুর সেডের বিভিন্ন অংশের মাপ এবং এই মাপগুলো কম বেশি হলে কি সুবিধা-অসুবিধা হতে পারে তা জানা দরকার। গরুর বাসস্থান হতে হবে প্রচুর আলো বাতাসযুক্ত স্থান। গরুর বাসস্থান পূর্ব-পশ্চিমে লম্বালম্বিভাবে বানাতে হবে। গরুর এক বা একাধিক সারিতে পালন করা যায়। আজ আমরা জেনে নিব গরুর সেড তৈরির আধুনিক পদ্ধতি সম্পর্কে-
গরুর বাসস্থান তৈরির নিয়ম
১। গরু পালনে সেড নির্মাণের জন্য বাড়িতে যেখানে আলো বাতাস চলাচল করতে পারবে এমন জায়গা বেছে নিতে হবে। এতে খামারের গরু প্রয়োজনীয় আলো ও বাতাস পাবে। ফলে গরু সুস্থ থাকবে ও রোগে আক্রান্ত হবে কম।
২। গরুর খাবার দেওয়ার জন্য একটা রাস্তা, খাবার ও পানির জন্য পাত্র এবং একটি ড্রেনের জন্য জায়গা রাখতে হবে।
৩। মেঝে পাকা হলে মসৃণ না করে খসখসে রাখতে হবে যাতে গরু পিছলিয়ে না পড়ে এবং মেঝে ড্রেনের দিকে হালকা ঢালু হবে কিন্তু তা সর্বোচ্চ ১.৫ ইঞ্চি হতে পারে।
৪। প্রত্যেকটি গরুকে আলাদা করে রাখার জন্য জিআইপাইপ দিয়ে পার্টিশন দেয়া হয়, পার্টিশনের পাইপ লম্বায় ৯০ সে.মি. এবং উচ্চতায় ৪৫ সে.মি. হওয়া প্রয়োজন।
৫। গরুর সংখ্যা অনুযায়ী জায়গা নির্ধারণ করে ঘর তৈরি করতে হবে। এতে প্রত্যেক গরু থাকার ও চলাফেরা করার জন্য প্রয়োজনীয় জায়গা পাবে।
৬। সেডে গরু বাঁধার জন্য খাবার পাত্রের সাথে একটি করে রিং লাগিয়ে নিতে হবে।
৭। সেডের পাশ দিয়ে একটি ড্রেন রাখতে হবে যাতে করে মূত্র বা পানি নেমে যেতে পারে। এতে শেডের ভিতরে শুকনো থাকতে সহায়তা করবে। আর পানি বা মুত্রকে একটি নিরাপদ দূরত্বে নিয়ে যেতে হবে।
গরুর বাসস্থান তৈরির ডিজাইন
প্রথমে আমাদের ঠিক করতে হবে খামারে দুই সারিতে নাকি এক সারিতে গরু পালন করব। দুই সারির নিয়ম বুঝলে এক সারির নিয়ম সহজেই বুঝা যায়। দুই সারির হিসাব করলে প্রতিসারিতে ৫ টি করে ১০ টি গরু থাকবে। মাঝে চলাচলের জন্য একটা রাস্তা।
প্রথমে গরুর ঘরের চওড়া হিসাব করি। একটি গরুর জন্য মাথা থেকে পেছন পর্যন্ত ৬-৮ ফুট পর্যন্ত জায়গা নিতে হবে। ধরে নিলাম এটি ৭ ফুট (৮ ফুট হলে ভাল হয়)। গরুর খাবারের পাত্রের জন্য ২ ফুট এবং ড্রেনের জন্য ১ ফুট। এক সারি গরুর জন্য মোট ৭ + ২ + ১ = ১০ ফুট জায়গা দরকার। আর দুই সারি গরুর জন্য ২০ ফুট চওড়া জায়গা দরকার। মাঝের রাস্তার জন্য কমপক্ষে ৪-১০ ফুট জায়গা রাখতে হয়। আমরা এখানে ৪ ফটু ধরলাম। তাহলে ঘরের চওড়া মোট ২০ + ৪ = ২৪ ফুট।
একটি গরুর জন্য তার পাশে ৪ ফুট জায়গা দিতে হবে, তাহলে একটু গরু থেকে আরেকটি গরুর দুরত্ব হবে ৪ ফুট। সুতরাং ৫ টি গরুর জন্য মোট ২০ ফুট। সাথে গেটের জন্য ৪ ফুট জায়গা দরকার। তাহলে মোট লম্বা ২৪ ফুট আর গেট মাঝ রাস্তা দিয়ে হলে ২০ ফুট।
আমাদের দেশের সেডের উচ্চতা নরমালি ১০/১৩ বা ১২/১৫ বা ১২/১৪ ফুট ইত্যাদি হয়ে থাকে। সেড যত উচু হবে তত ভাল।
# তাকদীর কর্তৃক প্রস্তুতকৃত।

No comments