Header Ads

Header ADS

"হেড টু হেড এবং টেল টু টেল খামার কি? তাদের সুবিধা কি কি??

 হেড টু হেড: 

হেড টু হেড হলো গরুগুলো পরস্পর মুখোমুখি দাঁড়াবে এবং গোবর বাইরে পড়বে।

টেল টু টেল:

টেল টু টেল হলো গরুগুলো পরস্পরের বিপরীতে দাঁড়াবে এবং গোবর ভিতরে পড়বে।

হেড টু হেডের সুবিধা:

১. গরুগুলো মুখোমুখি দাঁড়ানোর জন্য দ্রুত এবং ভালভাবে খাবার দেওয়া যায়।

২. গোবর-প্রসাব বাইরে পড়ার কারণে ভিতরে গ্যাসের সমস্যা কম হয়।

৩. গরু ছেড়ে দিতে পালন করতে চাইলে হেড টু হেড একমাত্র উপায়।

৪. গরুগুলো খাবার পাত্রের অপর পাশে থাকার কারণে গুতো খাওয়ার সম্ভাবনা নাই।

টেল টু টেলের সুবিধা:

১. গরুর মুখ বাইরে দিকের থাকার কারণে প্রচুর আলো বাতাস পায়।

২. দুই সারি গরুর গোবর এক পাশে পড়ার কারণে দ্রুত এবং সহজে পরিস্কার করা যায়।

৩. সহজেই দুধ দোয়ানো যায়।

৪. একটি ড্রেন দিয়েই সমস্ত ময়লা পরিস্কার করা যায়।

৫. দ্রুত এবং সহজে গরুগুলোকে গোসল করানো যায়।

৬. অধিকাংশ সব রোগ মুখের শ্বাস, লালা, নাকের মিউকাস ইত্যাদি দিয়ে ছড়ায়। গরুগুলো একে অপরের বিপরীত দিকে থাকার জন্য এটির সম্ভাবনা কম।

#তাকদীর কর্তৃক প্রস্তুতকৃত। 

No comments

Powered by Blogger.