Header Ads

Header ADS

"পুদিনার পাতার অসাধারণ উপকারিতা"

🌿 পুদিনার পাতার অসাধারণ উপকারিতা – দৈনন্দিন জীবনে পুদিনা ব্যবহার করুন

পুদিনা (Mentha) শুধু একটি ভেষজ পাতা নয়, এটি একটি প্রাকৃতিক ওষুধের ভান্ডার। গ্রীষ্মকালে ত্বক, হজম, স্নায়ু ও তাপজনিত সমস্যায় পুদিনা দারুণ কার্যকর। নিচে পুদিনার ২২টি উপকারিতা তুলে ধরা হলো:

১. ত্বকের যত্নে

  1.  ত্বকের জ্বালাপোড়া ও ফুসকুরি: গরমে ত্বকের জ্বালাপোড়া ও ফুসকুরি সমস্যায় কয়েকটি পুদিনার পাতা চটকে গোসলের জলতে মিশিয়ে স্নান করলে ভালো কাজ হয়।
  2. ত্বকের সংক্রমণ প্রতিরোধ: পুদিনা ত্বকের যে কোনো সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের কাজ করে। শুকনো পুদিনা পাতা ফুটিয়ে পুদিনার জল তৈরি করে ফ্রিজে রেখে দিন। এক বালতি জলতে দশ থেকে পনেরো চামচ পুদিনার জল মিশিয়ে স্নান করুন। এর ফলে গরমকালে শরীরে ব্যাকটেরিয়া জনিত বিশ্রী দুর্গন্ধের হাত থেকে রেহাই পাবেন।
  3. ত্বকের উজ্জ্বলতা: পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টসের চমত্‍কারী গুনাগুণ যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

২. হজম ও পেটের যত্নে

  1. হজম শক্তি বাড়ায়: পুদিনা পাতা হজম শক্তি বাড়ায়, মুখের অরুচি ও গ্যাসের সমস্যা দূর করে, কর্মক্ষমতা বৃদ্ধি করে ও শরীর ঠান্ডা রাখে।
  2. গ্যাস ও অরুচি দূরীকরণ: পুদিনা পাতার রস ২ চা চামচ, সামান্য লবণ, কাগজী লেবুর রস ৮/১০ ফোঁটা, হালকা গরম জলে মিশিয়ে সারাদিন ২-৩ বার খেলে পেটে গ্যাস ভাব কমে আসে।
  3. হেচকি বন্ধে: অনবরত হেচকি উঠলে পুদিনা পাতার সাথে গোলমরিচ পিষে ছেকে নিয়ে রসটুকু পান করুন। কিছুক্ষণের মধ্যেই হেচকি বন্ধ হয়ে যাবে।

৩. মাথাব্যথা ও ক্লান্তি দূরীকরণ

  1. মাথাব্যথা ও জয়েন্ট পেইন: পুদিনা পাতার রস তাত্‍ক্ষণিক ব্যথানাশক উপাদান হিসেবে কাজ করে। পুদিনা পাতার রস চামড়ার ভেতর দিয়ে নার্ভে পৌঁছে নার্ভ শান্ত করতে সহায়তা করে। তাই মাথা ব্যথা বা জয়েন্টে ব্যথা উপশমে পুদিনা পাতা ব্যবহার করা যায়।
  2. ক্লান্তি দূরীকরণ: তাত্‍ক্ষণিকভাবে ক্লান্তি দূর করতে পুদিনা পাতার রস ও লেবুর রস মিশিয়ে পান করুন। ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে।

৪. মৌখিক স্বাস্থ্য ও শ্বাস প্রশ্বাসের যত্ন

  1. মুখের দুর্গন্ধ দূরীকরণ: পুদিনা পাতা জলের সাথে মিশিয়ে কুলি করুন। উপকার পাবেন।
  2. মুখের রুচি বৃদ্ধি: পুদিনার ভর্তা মুখের রুচিও বাড়ায়, সাথে মুড়িমাখা সেই স্বাদ।

৫. শ্বাসযন্ত্র ও ঠাণ্ডা সংক্রান্ত সমস্যা

  1. ঠাণ্ডা ও কাশি: পুদিনা পাতার রস, তুলসী পাতার রস, আদার রস ও মধু একসাথে মিশিয়ে খান। পুরোনো কফ দূর করতেও এই মিশ্রণ অতুলনীয়।
  2. সর্দি ও শ্বাসকষ্ট: পুদিনা পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত পুদিনা পাতার রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

৬. মানসিক চাপ ও উদ্বেগ কমাতে

  1. মানসিক চাপ কমানো: পুদিনা পাতার গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি স্নায়ু শান্ত করতে সহায়তা করে এবং মনের প্রশান্তি আনে।

৭. অন্যান্য উপকারিতা

  1. অনিয়মিত পিরিয়ডের যন্ত্রণা: মেয়েদের অনিয়মিত পিরিয়ডের যন্ত্রণা থেকে সেরে ওঠার জন্য পুদিনা পাতা বেশ উপকারী।
  2. ত্বককে শীতল করা: পুদিনা ত্বককে শীতল করে। খাবারের সঙ্গে নিয়মিত খেলে শরীরের ত্বক সতেজ হয়, সজীব ভাব বজায় থাকে।

No comments

Powered by Blogger.