"জুমার দিনের সুন্নতসমূহ"
🕌 জুমার দিনের সুন্নতসমূহ 🕌
📅 সপ্তাহের শ্রেষ্ঠ দিন – জুমা
🌙 ফজিলতপূর্ণ এই দিনে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত পালন করা আমাদের জন্য অত্যন্ত পুণ্য অর্জনের মাধ্যম।
✅ ১. গোসল করা
➤ রাসুল (সা.) বলেছেন: “জুমার দিনে গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর আবশ্যক।”
📚 (বুখারি: ৮৭৭, মুসলিম: ৮৪৬)
✅ ২. পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার
➤ রাসুল (সা.) বলেছেন:“যে ব্যক্তি উত্তমভাবে অজু করে, সুন্দর পোশাক পরে ও সুগন্ধি ব্যবহার করে জুমার নামাযে যায়, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ হয়ে যায়।”
📚 (আবু দাউদ: ৩৪৩)
📚 (আবু দাউদ: ৩৪৩)
✅ ৩. আগেভাগে মসজিদে যাওয়া
➤ রাসুল (সা.) বলেছেন:“যে ব্যক্তি আগেভাগে জুমায় আসে, সে যেন একটি উট কুরবানি করল।”
📚 (বুখারি: ৮৮৭)
📚 (বুখারি: ৮৮৭)
✅ ৪. সূরা কাহফ তিলাওত করা
➤ রাসুল (সা.) বলেছেন:“যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মাঝে নূর হবে।”
📚 (মিশকাত ২১৭৫)
📚 (মিশকাত ২১৭৫)
✅ ৫. ইমাম খুতবা দিচ্ছে – সম্পূর্ণ নীরব থাকা
➤ রাসুল (সা.) বলেছেন:“যখন তুমি তোমার পাশে বসা ব্যক্তিকে বলো, ‘চুপ কর’, আর ইমাম খুতবা দিচ্ছে – তবুও তুমি অন্যায় করছো।”
📚 (বুখারি: ৯৩৩)
📚 (বুখারি: ৯৩৩)
✅ ৬. বেশি বেশি দরুদ পাঠ করা
➤ রাসুল (সা.) বলেছেন:“তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো।”
📚 (আবু দাউদ: ১৫৩১)
📚 (আবু দাউদ: ১৫৩১)
✅ ৭. জুমার পর চার রাকাত সুন্নত নামাজ পড়া
➤রাসুল (সা.) বলেছেন: “তোমাদের মাঝে যে জুমার নামাজে শরিক হলো, সে যেন জুমার নামাজ (দু’রাকাত) শেষে চার রাকাত সুন্নত নামাজ আদায় করে।”
📚 (মুসলিম: ২০৩৩ )
📚 (মুসলিম: ২০৩৩ )
✅ ৮. বিশেষ মুহূর্তে দোয়া করা – কবুল হয়
➤রাসুল (সা.) বলেছেন: “জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যখন বান্দা যে দোয়াই করে, আল্লাহ তা কবুল করেন।”
📚 (বুখারি: ৯৩৫)
📚 (বুখারি: ৯৩৫)
✨ আসুন, এই মহান দিনের সুন্নতসমূহ যথাযথভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।
🤲 জুমার বরকতে আমাদের সকলের গুনাহ মাফ হোক। আমিন।
🤲 জুমার বরকতে আমাদের সকলের গুনাহ মাফ হোক। আমিন।
No comments